মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের ডেলিভারি, সিমেন্ট বিভাগে সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১১ জানুয়ারি থেকে এবং চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
  • চাকরির ধরন: বেসরকারি চাকরি
  • প্রকাশের তারিখ: ১১ জানুয়ারি ২০২৫
  • পদ: সুপারভাইজার
  • বিভাগ: ডেলিভারি, সিমেন্ট (ঘাট)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরুর তারিখ: ১১ জানুয়ারি ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে আগ্রহী প্রার্থীরা মেঘনা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য এবং আবেদন লিংক পেতে পারবেন।

বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া লিংকটি অনুসরণ করুন।